Wednesday, March 29, 2017

ভুট্টার জাবপোকা বা এফিড দমনে করণীয়

  • Share The Gag
  • ভুট্টার জাবপোকা বা এফিড

    পিপিলিকার উপস্থিতি এ পোকার উপস্থিতিকে অনেক ক্ষেত্রে জানান দেয় । এ পোকা গাছের পাতার ও কান্ডের রস খেয়ে ফেলে এবং এক ধরনের মিষ্টি রস নিঃসরণ করে।এর আক্রমন বেশি হলে শুটি মোল্ড ছক্রাকের আক্রমন ঘটে এবং গাছ মরে যায় ।

    এর প্রতিকার হল:

    ১. অল্প আক্রমনের ক্ষেত্রে হাত দিয়ে পিশে পোকা মেরে ফেলা

    ২. আক্রান্ত পাতা অপসারণ করা।

    ৩. পরভোজী পোকা যেমন : লেডিবার্ডবিটল লালন।

    ৪. ডিটারজেন্ট পানিতে মিশিয়ে স্প্রে করা

    ৫. প্রতি গাছে ৫০ টির বেশি পোকার আক্রমণ হলে এডমেয়ার ০.৫ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা।
    পরবর্তীতে যা যা করবেন না:

    ১. বিলম্বে ভুট্টা বপন করবেন না

    পরবর্তীতে যা যা করবেন:

    ১. আগাম ভুট্টা বপন করুন
    ২. উন্নত জাতের ভুট্টা বপন করুন ।

    Sunday, March 26, 2017

    তরমুজের রেড পামকিন বিটল পোকার সমাধান

  • Share The Gag
  • তরমুজের রেড পামকিন বিটল

    ক্ষতির ধরণ :

    পামকিন বিটলের পূর্ণবয়স্কপোকা চারা গাছের পাতায় ফুটো করে এবং পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে।

    0. এ পোকা ফুল ও কচি ফলেও আক্রমণ করে।

    এর প্রতিকার হল:

    ১. চারা আক্রান্ত হলে হাত দিয়ে পূর্ণবয়স্ক পোকা ধরে মেরে হাত দিয়ে মেরে ফেলা

    ২. ক্ষেত সব সময় পরিষ্কার রাখা।

    ৩.কেরোসিন মিশ্রিত ছাই গাছে ছিটানো;

    ৪. ক্ষেতের আশপাশের বিকল্প পোষক কুমড়াজাতীয় সবজি নষ্ট করা;

    ৫. গাছের গোড়ার মাটি কুপিয়ে কীড়া উন্মুক্ত করে দেওয়া এবং ডাল পুঁতে পাখি বসার জায়গা করে দেওয়া;

    ৬. চারা বের হওয়ার পর থেকে ২০-২৫ দিন পর্যন্ত মশারির জাল দিয়ে চারাগুলো ঢেকে রাখলে এ পোকার আক্রমণ থেকে গাছ বেঁচে যায়;

    ৭.এক কেজি মেহগনি বীজ কুচি করে কেটে ৫ লিটার পানিতে ৪-৫ দিন ভিজিয়ে রাখতে হবে। এরপর ছেঁকে ২০ গ্রাম সাবান গুঁড়া এবং ৫ গ্রাম সোহাগা মিশিয়ে ২০ মিনিটে ফুটিয়ে ঠাণ্ডা হলে ৫ গুণ পানি মিশিয়ে স্প্রে করুন;

    পেপের মিলিবাগ বা ছাতরা পোকা

  • Share The Gag
  • পেপের মিলিবাগ বা ছাতরা পোকা

    এরা পাতা ও ডালের রস চুষে নেয় ফলে গাছ দুর্বল হয়। পোকার আক্রমনে পাতা, ফল ও ডালে সাদা সাদা তুলার মত দেখা যায়। অনেক সময় পিপড়া দেখা যায়। এর আক্রমণে অনেক সময় পাতা ঝরে যায় এবং ডাল মরে যায়।

    প্রতিকার :

    ১. আকান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
    ২. গাছের গোড়ার মাটি থেকে 15-20 সেমি উপরে স্বচ্ছ পলিথিন দ্বারা মুড়ে দিতে হবে যাতে মিলিমাগ গাছে উঠতে না পারে।

    ৩. সম্ভব হলে হাত দিয়ে ডিম ব বাচ্চার গাদা সংগ্রহ করে ধ্বংস করা।
    ৪. জৈব বালাইনাশক নিমবিসিডিন (0.4%) ব্যবহার করা।
    ৫. আক্রমণ বেশী হলে প্রতিলিটার পানিতে 2 মিলি রগর টাফগর, সানগর বা সুমিথিয়ন 2 মিলি মিপসিন বা সপসিন মিশিয়ে স্প্রে করা।

    পেপের ভাইরাসজনিত মোজাইক রোগ

  • Share The Gag
  • পেপের ভাইরাসজনিত মোজাইক রোগ

    এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়। পাতা কুচকে যায়।

    এর প্রতিকার হল ১. ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা

    ২. ভাইরাসমুক্ত বীজ বা চারা ব্যবহার করা

    ৩. জাপ পোকা ও সাদা মাছি এ রোগের বাহক, তাই এদের দমনের জন্য ইমিডাক্লোরোপ্রিড ১ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

    Monday, March 20, 2017

    ঝিঙ্গার ডাউনি মিলডিউ রোগ

  • Share The Gag
  • ঝিঙ্গার ডাউনি মিলডিউ রোগ

    বয়স্ক পাতায় এ রোগ প্রথম দেখা যায়। আক্রান্ত পাতার গায়ে সাদা বা হলদে থেকে বাদামী রংগের তালির মত দাগ দেখা যায়। ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে ।

    প্রতিকার :

    ১. সম্ভব হলে গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে ধ্বংস করা ।
    ২. (ম্যানকোজেব+মেটালোক্সিল) গ্রুপের ছত্রাকনাশক যেমন: পুটামিল বা রিডোমিল গোল্ড অথবা (ম্যানকোজেব+ ফেনামিডন) গ্রুপের ছত্রাকনাশক যেমন: সিকিউর ২ গ্রাম/ লিটার হারে অথবা সালফার গ্রুপের ছত্রাকনাশক যেমন: কুমুলাস ২ কেজি/ হেক্টর হারে বা গেইভেট বা মনোভিট বা ম্যাকভিট ২ মিলি. / লি হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।

    পরবর্তীতে যা যা করবেন না:

    ১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না

    ২. আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না

    এলোপাতারি বালাইনাশক ব্যবহার করে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করবেন না

    পরবর্তীতে যা যা করবেন:

    ০. প্রথম বার লক্ষণ দেখা যেতেই ব্যবস্থা নিন
    ১. আগাম বীজ বপন করুন
    ২. সুষম সার ব্যবহার করুন
    ৩. রোগ প্রতিরোধী জাত যেমন: বারি উদ্ভাবিত/ অন্যান্য উন্নত জাতের চাষ করুন
    ৪. বিকল্প পোষক যেমন: আগাছা পরিস্কার রাখুন

    আপনার ফসলের সমস্যাটি সম্পর্কে আরো জানতে নিকটস্থ উপজেলা কৃষি অফিস বা উপ সহকারি কৃষি অফিসারের সংগে যোগাযোগ করুন.

    পুইশাকের পাতার দাগরোগ

  • Share The Gag
  • পুইশাকের পাতার দাগরোগ

    ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। এ রোগে পাতায় বৈশিষ্ট্যপূর্ণ দাগ দেখা যায়।

    এর প্রতিকার হল

    ১. রোগমুক্ত বীজ ব্যবহার করা

    ২. আক্রান্ত পাতা ও ডগা অপসারণ করা।

    ৩. বীজ লাগানোর আগে প্রোভ্যাক্স প্রতি কেজি বীজের জন্য ২.৫ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করা ।

    ৪. কার্বেন্ডাজিম ১ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে ১০-১২ দিন পরপর ২ বার স্প্রে করা।

    Sunday, March 19, 2017

    ডালিমের মিলিবাগ বা ছাতরা পোকা

  • Share The Gag
  • ডালিমের মিলিবাগ বা ছাতরা পোকা

    এরা পাতা ও ডালের রস চুষে নেয় ফলে গাছ দুর্বল হয়। পোকার আক্রমনে পাতা, ফল ও ডালে সাদা সাদা তুলার মত দেখা যায়। অনেক সময় পিপড়া দেখা যায়। এর আক্রমণে অনেক সময় পাতা ঝরে যায় এবং ডাল মরে যায়।

    প্রতিকার :
    ১. আকান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
    ২. গাছের গোড়ার মাটি থেকে 15-20 সেমি উপরে স্বচ্ছ পলিথিন দ্বারা মুড়ে দিতে হবে যাতে মিলিমাগ গাছে উঠতে না পারে।
    ৩. সম্ভব হলে হাত দিয়ে ডিম বা বাচ্চার গাদা সংগ্রহ করে ধ্বংস করা।
    ৪. জৈব বালাইনাশক নিমবিসিডিন (0.4%) ব্যবহার করা।
    ৫. আক্রমণ বেশী হলে প্রতিলিটার পানিতে ২ মিলি রগর বা টাফগর বা সানগর বা সুমিথিয়ন অথবা ২ গ্রাম মিপসিন বা সপসিন মিশিয়ে স্প্রে করা।