ফসলের পোকা দমনে রাসায়নিক সারের বদলে পরিবেশবান্ধব পদ্ধতির দিকে ঝুঁকছেন নওগাঁর কৃষকরা। জেলার রানীনগর উপজেলায় আলোক ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা হচ্ছে। এতে লাভ হচ্ছে দুই দিকে। পরিবেশ রক্ষা হচ্ছে, পাশাপাশি চাষের খরচ কমছে কৃষকের।
রানীনগর উপজেলার বিভিন্ন এলাকায় গেলেই এই আলোক ফাঁদের দেখা মেলে। রাতে অন্ধকারের মধ্যে এই ফাঁদগুলো দৃষ্টিনন্দন হয়ে উঠে। স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তাদের উৎসাহেই এই প্রকল্প চলছে এই উপজেলায়।
আমন ধানের ক্ষেতের আইলে কোথাও পানিভর্তি পাত্রে, কোথাও কাগজের উপর আলো জ্বেলে ধানে আক্রমণাত্মক বিভিন্ন পোকা ধরেন কৃষক।
এই পদ্ধতিতে পোকা দমন শুরু হওয়ার পর থেকে কৃষকদের খরচ যেমন কমে আসছে, তেমনি ধানের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। কারণ, এই পদ্ধতিতে ধানের জন্য ক্ষতিকারক পোকা দমন হলেও উপকারী পোকাগুলো রয়ে যাচ্ছে।
উপজেলার খট্টেশ্বর গ্রামের কৃষক লোকমান, জিসারুল, সিরাজ এবং কাশিমপুর গ্রামের কৃষক জাহেদুল, জাহাঙ্গীর, আব্দুর রাজ্জাকসহ অনেকেই বলেছেন- এই পদ্ধতিতে তারা উপকৃত হয়েছেন। পোকার উপস্থিতি চিহ্নিত করে সঙ্গে সঙ্গে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার বলেন, এটি একটি সহজলভ্য পদ্ধতি। কৃষকরা এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ধানের ক্ষেতে পোকা মাকড়ের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেন।
সূত্রঃ ঢাকা টাইমস
Showing posts with label ধানের পোকা দমনে আলোক ফাঁদ. Show all posts
Showing posts with label ধানের পোকা দমনে আলোক ফাঁদ. Show all posts
Sunday, October 30, 2016
Subscribe to:
Comments (Atom)