Showing posts with label রাউজান থেকে চুরি করা ১৩ গরু বায়েজিদে উদ্ধার. Show all posts
Showing posts with label রাউজান থেকে চুরি করা ১৩ গরু বায়েজিদে উদ্ধার. Show all posts

Wednesday, May 11, 2016

রাউজান থেকে চুরি করা ১৩ গরু বায়েজিদে উদ্ধার

  • Share The Gag
  • চট্টগ্রাম নগরীতে নাসির প্রকাশ বালি নামে এক কসাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

    গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে নগরীর অক্সিজেন শহীদনগর এলাকার কসাইপাড়ায় নাসিরের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

    অভিযানের আগে কসাই নাসির বাড়ি থেকে পালিয়ে যায়।  তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নাসিরের ভাতিজাকে আটক করেছে।

    বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, এক সপ্তাহ ধরে রাউজানের বিভিন্ন এলাকা থেকে চুরি করে গরুগুলো এনে নিজের বাড়িতে রেখেছে কসাই নাছির।  রাউজানের বিভিন্নজন ওই থানায় এসে অভিযোগ করেছে।  আমরা গোপন সংবাদের ভিত্তিতে ১৩টি গরু উদ্ধারের পর রাউজান থানাকে অবহিত করেছি।

    ওসি জানান, কসাই নাসিরের নেতৃত্বে একটি গরু চোর সিণ্ডিকেট আছে।  সিণ্ডিকেটের সদস্যরা গরুগুলো চুরি করে এনে বিভিন্ন কসাইয়ের মাধ্যমে কেটে বিক্রি করে দেয়।

    কসাই নাসিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

    source- banglanews24