কমল কৃষি ঋণের সুদ
ব্যাংক ঋণের সুদ হারের নিম্নমুখী প্রবণতা বিবেচনায় নিয়ে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ঋণের সুদের হার কমানো হয়েছে।
এতদিন কৃষি ও পল্লী ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা ছিল ১০ শতাংশ। বৃহস্পতিবার তা ১ শতাংশ পয়েন্ট কমিয়ে ৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
‘কৃষি ও পল্লী ঋণের সুদ হার পুনঃনির্ধারণ’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, ২০১৬ সালের ১৪ জুন এক সার্কুলারের মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা ১০ শতাংশ নির্ধারণ করা হয়।
কৃষি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং প্রকৃত কৃষকের কাছে ঋণ সহজলভ্য করার লক্ষ্যে আমানত ও ঋণের সুদ হারের নিম্নমুখী প্রবণতা বিবেচনায় অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা ১০ শতাংশের পরিবর্তে ৯ শতাংশে পুনঃনির্ধারণ করা হল।
১ জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
সূত্র-বিডি নিউজ ২৪
Showing posts with label কমল কৃষি ঋণের সুদ. Show all posts
Showing posts with label কমল কৃষি ঋণের সুদ. Show all posts
Monday, July 3, 2017
Subscribe to:
Comments (Atom)