Showing posts with label কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি. Show all posts
Showing posts with label কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি. Show all posts

Wednesday, May 11, 2016

কাপ্তাই হ্রদে মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা

  • Share The Gag
  • কাপ্তাই হ্রদে মাছের বংশবৃদ্ধি, অবমুক্ত করা পোনার বিস্তার ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে প্রতিবছরই তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। এবারও ১২ মে থেকে হ্রদের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৎস্য আহরণ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



    সভাপতির বক্তব্যে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, এই হ্রদের ওপর নির্ভর করে অনেক জীবন চলে। তাই সবার কথাই আমাদের ভাবতে হবে। মাছ আহরণ বন্ধ থাকাকালে প্রত্যেক জেলে যাতে রিলিফ কার্ড সঠিকভাবে পান, সেদিকে নজর রাখতে হবে। হ্রদে মাছ ধরা বন্ধে নৌ পুলিশ কাজ করবে বলেও তিনি জানান।



    সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, হ্রদের মাছ আহরণ বন্ধের সময়ে যদি কারও অবৈধ জাল পাওয়া যায় তবে তা সঙ্গে সঙ্গেই নষ্ট করে ফেলা হবে। এছাড়া হ্রদে জাঁক দিয়ে মাছ আহরণ করা যাবে না। এভাবে মাছ আহরণ করতে দেখা গেলেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



    জানা গেছে, কাপ্তাই হ্রদে মাছ আহরণ এবছর ১২ মে থেকে তিন মাস বন্ধ থাকবে। খোলার বিষয়ে পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া প্রতিবছর পয়লা মে থেকে মাছ ধরা বন্ধ করে ১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটির শাখার ব্যবস্থাপক ও প্রজেক্ট ডিরেক্টর কমান্ডার মাইনুল ইসলাম (সি) বিএন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা মৎস্য বৈজ্ঞানিক মো. আব্দুল বাশারসহ জেলার বিভিন্ন মৎস্য ব্যবসায়ীরা।