দেশের কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণে জাতীয় ও সামাজিক পর্যায়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধির কর্মসূচি নিয়ে কৃষি শ্রমিক অধিকার ফোরামের (কেএসএফ) যাত্রা শুরু হয়েছে।
বুধবার (১১ মে) সকাল ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বিএলএফ) এবং বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ওশি) যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষির সব শ্রমিকদের এক হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেন, কৃষি শ্রমিকরা সংগঠিত নয়। তারা সংগঠিত না হলে অধিকার আদায় করা সম্ভব নয়।
এ সময় সচিব দেশের সব ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোকে সংগঠিত হয়ে এক প্লাটফর্মে কাজ করার অনুরোধ জানান।
তিনি বলেন, দেশের শ্রমিকদের যান্ত্রিক জ্ঞান নেই। এ কারণে যদি তাদের দক্ষ করে গড়ে তোলা যায় তবে তারা ভালো করতে পারবে।
সংগঠনটি সম্পর্কে প্রস্তাবনা তুলে ধরেন ওশির নির্বাহী পরিচালক এ আর চৌধুরী রিপন এবং এর আগে সংগঠনটির পক্ষ থেকে দেশের কৃষি শ্রমিকদের দুর্দশা, তাদের সমস্যা নিয়ে একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুস সালামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকী রিজওয়ানা, বিএলএফের মহাসচিব জেড এম কামরুল আনাম, ড. ওয়াজেদুল ইসলাম, কামরুল হাসান, আবদুল মুকিত খান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও হেদায়াতুল ইসলাম প্রমুখ।
Showing posts with label কৃষি শ্রমিকদের সংগঠন কৃষি শ্রমিক অধিকার ফোরামের যাত্রা শুরু. Show all posts
Showing posts with label কৃষি শ্রমিকদের সংগঠন কৃষি শ্রমিক অধিকার ফোরামের যাত্রা শুরু. Show all posts
Wednesday, May 11, 2016
Subscribe to:
Comments (Atom)