ডালিমের এনথ্রাকনোজ রোগ
ডালিমের এনথ্রাকনোজ হলে কচি পাতায় অনিয়মিত দাগ দেখা যায় । কচি ফল কাল হয়ে শুকিয়ে ফেটে যায় এবং কখনও কখনও ঝড়ে যায় ।
প্রতিকার:
১. সময়মত প্রুনিং করে গাছ ও বাগান পরিস্কার পরিচ্ছন্ন রাখা
২. গাছের নিচে ঝড়ে পড়া পাতা, ফল অপসারণ করা।
৩. কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে ১৫ দিন পরপর ৩-৪ বার স্প্রে করা ।
পরবর্তীতে যা যা করবেন না:
১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না
পরবর্তীতে যা যা করবেন:
১.ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা,ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন
২. পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন
৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।
Showing posts with label ডালিমের এনথ্রাকনোজ রোগ সমাধান. Show all posts
Showing posts with label ডালিমের এনথ্রাকনোজ রোগ সমাধান. Show all posts
Sunday, May 14, 2017
Subscribe to:
Comments (Atom)