পাইকারি বাজারে আবারো বেড়েছে আমদানি করা রসুনের দর। তবে কমেছে আদা ও ভারতীয় পেঁয়াজের দাম। এছাড়া দীর্ঘ দিন ধরে স্থিতিশীল আছে চালসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার। গত সপ্তাহের তুলনায় রসুনের সরবরাহ কিছুটা বাড়লেও দামে এর কোন প্রভাব নেই বলে জানালেন বিক্রেতারা। এ সপ্তাহে কেজি ২০ থেকে ২৫ টাকা বেড়ে আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়।
আদা আলু পেঁয়াজে ঠাসা রাজধানীর পাইকারি বাজার। বিক্রেতারা জানালেন, আলু বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামেই। এছাড়া কিছুটা কমেছে ভারতীয় পেঁয়াজের দর। দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে মান ভেদে ২৩ থেকে ২৪ টাকায়। তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ থেকে ৮ টাকা কমে আদা বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়।
এদিকে, দীর্ঘ দিন থেকে স্থিতিশীল আছে চালের দাম। মিনিকেট ৪৫, গুটিস্বর্ণা ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে মান ভেদে চালের দামে পার্থক্যও রয়েছে বাজারে। এছাড়া, পাইকারি বাজারে মুশুর ডাল পাওয়া যাচ্ছে মানভেদে ১১৫ থেকে ১৩৫টাকায়। মুগ ডাল ৬৫ থেকে ৮৫, চিনি ৪৪, জিরা ৩২০ থেকে ৩৪০, শুকনা মরিচ ১২৫ থেকে ১৮০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানালেন, নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দরে খুব বেশি হেরফের হয়নি। এ বাজারে সব ধরণের সয়াবিন তেল আগের দামেই পাওয়া যাচ্ছে।
Showing posts with label পাইকারি বাজারে রসুনের দর বেড়েছে. Show all posts
Showing posts with label পাইকারি বাজারে রসুনের দর বেড়েছে. Show all posts
Saturday, February 13, 2016
Subscribe to:
Comments (Atom)