মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্ন বা খাদ্যের চাহিদা অন্যতম। তাই খাদ্য অপচয় রোধে সঠিকভাবে ব্যবহার এবং সংরক্ষন খুবই প্রয়োজন। বাসা-বাড়িতে খাদ্য সংরক্ষণের অন্যতম শত্রু হচ্ছে ইদুর।ইদুরকে পরিবারের সদস্য ও বলা যায়। কেননা ইদুর মানুষের সাথে বাসা বাড়িতে থেকে আমরা যা খায় ইদুরও তা খাচ্ছে। তারপরও ইদুর আমাদের ক্ষতি করে বিধায় তাদের দমন এর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়ে। আমাদের কৃষকেরা অনেক কষ্ট করে মাঠের ধান বাড়িতে আনার পর থেকেই ইদুর অনেক ধান নষ্ট করে ফেলে। ইদুর দমনের জন্য অনেকে ফাঁদ বা বিষ ব্যবহার করে।
কিন্তু এসব পদ্ধতি নিরাপদ নয়। তাহলে আমরা কিভাবে ধান সংরক্ষণ করতে পারি? হ্যাঁ, আমরা সহজ পদ্ধতির মাধ্যমে ধান ইদুর ও পোকামুক্তভাবে ধান সংরক্ষণ করতে পারি। পার্বত্য চট্টগ্রামে এনজিও সংস্থাগুলোর প্রকল্পের আওতাভুক্ত কাযক্রমের মধ্যে “ধান ব্যাংক ব্যবস্থাপনা” একটি বৈজ্ঞানিক সম্মত আধুনিক পদ্ধতি। এ পদ্ধতিতে ধান সংরক্ষণের জন্য মাচার উপরে তক্তা বা বাশের বেড়া দিয়ে ধান সংরক্ষণ করা হয়।
মাচার নিচের খুটিগুলোতে মাটি থেকে দেড় থেকে দুই ফুট উপরে টিনের প্লেন সীট য়ুক্ত করা হয় যাতে ইদুর উপরে উঠতে না পারে। উপরেও ঢাকনা হিসেবে টিনের প্লেন সীট ব্যবহার করা হয়। পোকা মুক্ত রাখার জন্য ধানের সাথে আধা শুকনা নিমপাতা, বিষকাটালী ব্যবহার করা হয়। শুধু পোকা ও ইদুরমুক্ত নয়, সকলের জন্য খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে আপদকালীন বা দুযোগের সময় ধান বিতরণ করা হয় এবং পরবতী মৌসুমে পরিশোধ করা হয়। অনেকটা ব্যাংকে সঞ্চয়ী হিসাব পরিচালনা করার মত। পোকা ও ইদুরমুক্ত ধান সংরক্ষন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত কল্পে এটি একটি ভালো পদ্ধতি।
লেখক- লিটন চাকমা
Showing posts with label আধুনিক পদ্ধতিতে পোকা এবং ইদুরমুক্ত ধান সংরক্ষণ. Show all posts
Showing posts with label আধুনিক পদ্ধতিতে পোকা এবং ইদুরমুক্ত ধান সংরক্ষণ. Show all posts
Friday, February 12, 2016
Subscribe to:
Comments (Atom)