Showing posts with label ধানের বাদামী গাছ ফড়িং. Show all posts
Showing posts with label ধানের বাদামী গাছ ফড়িং. Show all posts
Friday, February 12, 2016
ধানের বাদামী গাছ ফড়িং
By:
এক ঘরে সব কিছু
On: 10:53 AM
বাদামী গাছ ফড়িং ধানের অত্যন্ত ক্ষতিকর একটি পোকা। গাছের গোড়ার দিকে অবস্থান করে এ পোকা গাছের রস চুষে খায়। ফলে ধানের গাছ শুকিয়ে যেতে যেতে এক সময় মারা যায়। এ পোকা কোন কোন ক্ষেত্রে ধানের ১০০% ফসলের ক্ষতি সাধন করে। বৈশিষ্টপূর্ণ ক্ষতির লক্ষণ দেখে এবং ধান গাছের গোড়ার দিকে বিলি কেটে ভালভাবে খেয়াল করলে এ পোকার উপস্থিতি লক্ষ্য করলে যায়। ব্যবস্থাপনা: ১। সঠিক দূরত্বে চারা লাগানো ২। সুষম সার ব্যবহার করা ৩। আক্রান্ত জমির ক্ষেতে বিলি কেটে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা করে দেওয়া ৪। প্রতি ৫ শতাংশ জমির জন্য মিপসিন অথবা সপসিন ২৪ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে বিলি কেটে গাছের গোড়ায় ভালভাবে স্প্রে করতে হবে।
Subscribe to:
Comments (Atom)