Showing posts with label ভুট্টার জাবপোকা বা এফিড দমনে করণীয়. Show all posts
Showing posts with label ভুট্টার জাবপোকা বা এফিড দমনে করণীয়. Show all posts

Wednesday, March 29, 2017

ভুট্টার জাবপোকা বা এফিড দমনে করণীয়

  • Share The Gag
  • ভুট্টার জাবপোকা বা এফিড

    পিপিলিকার উপস্থিতি এ পোকার উপস্থিতিকে অনেক ক্ষেত্রে জানান দেয় । এ পোকা গাছের পাতার ও কান্ডের রস খেয়ে ফেলে এবং এক ধরনের মিষ্টি রস নিঃসরণ করে।এর আক্রমন বেশি হলে শুটি মোল্ড ছক্রাকের আক্রমন ঘটে এবং গাছ মরে যায় ।

    এর প্রতিকার হল:

    ১. অল্প আক্রমনের ক্ষেত্রে হাত দিয়ে পিশে পোকা মেরে ফেলা

    ২. আক্রান্ত পাতা অপসারণ করা।

    ৩. পরভোজী পোকা যেমন : লেডিবার্ডবিটল লালন।

    ৪. ডিটারজেন্ট পানিতে মিশিয়ে স্প্রে করা

    ৫. প্রতি গাছে ৫০ টির বেশি পোকার আক্রমণ হলে এডমেয়ার ০.৫ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা।
    পরবর্তীতে যা যা করবেন না:

    ১. বিলম্বে ভুট্টা বপন করবেন না

    পরবর্তীতে যা যা করবেন:

    ১. আগাম ভুট্টা বপন করুন
    ২. উন্নত জাতের ভুট্টা বপন করুন ।