Showing posts with label টমেটোর দাম কমায় বিপাকে ময়মনসিংহের চরাঞ্চলের চাষিরা. Show all posts
Showing posts with label টমেটোর দাম কমায় বিপাকে ময়মনসিংহের চরাঞ্চলের চাষিরা. Show all posts

Wednesday, February 24, 2016

টমেটোর দাম কমায় বিপাকে ময়মনসিংহের চরাঞ্চলের চাষিরা

  • Share The Gag
  • টমেটোর দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ময়মনসিংহের চরাঞ্চলের চাষিরা। বর্তমান বাজার দরে উৎপাদন খরচই উঠবেনা বলে জানান তারা। মৌসুমের শুরুতে ২৫ কেজির প্রতি কেইস টমেটো ৮'শ থেকে ১২'শ টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১ থেকে ২শ টাকায়।

    এদিকে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাও বলছেন, টমেটোর দাম কমে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

    সবজি ভাণ্ডার হিসেবে পরিচিতি ময়মনসিংহের চরাঞ্চলে এবার মাচা পদ্ধতিতে টমেটো আবাদ হয়েছে। তাতে বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। টমেটোর দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। গত ১৫ দিনের ব্যবধানে দাম কমে গেছে কয়েকগুণ। বর্তমান বাজার দরে উৎপাদন খরচই উঠবেনা বলে জানান তারা। আর স্থানীয় বাজারে টমেটো নিয়ে বসে থাকলেও দেখা মিলছে না পাইকারের।

    ময়মনসিংহের চরাঞ্চলে বিপুল পরিমাণ সবজি উৎপাদন হলেও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণের অভাবে প্রতিবছরই লোকসান গুনতে হয় এই অঞ্চলের কৃষকদের। এ অবস্থায় একটি সবজির পাইকারি বাজার ও হিমাগার স্থাপনের দাবি স্থানীয়দের।