Showing posts with label মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ. Show all posts
Showing posts with label মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ. Show all posts

Sunday, May 14, 2017

চাঁপাইনবাবগঞ্জে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

  • Share The Gag
  • চাঁপাইনবাবগঞ্জে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

    বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কমপ্লেক্স চত্তরে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান মহসিন আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যরা।

    সদর উপজেলা মৎস্য দপ্তর উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় মহাডাঙ্গা ও বিল গাওয়া বিলে এবং রাজস্ব খাতে বিল শাকুলায় বিল নার্সারী কার্যক্রম বাস্তবায়নের জন্য সুফলভোগীদের মাঝে এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় (প্রদর্শণী জলাশয়ে) এসব উপকরণ বিতরণ করে। বিতরণকৃত উপাদানের মধ্যে রয়েছে চুন, ইউরিয়া, টিএসপি, খইল, মাছের খাবার।

    সূত্র- এইবেলা