পাবদা মাছ চাষ
পুকুর নির্বাচন
• এ মাছ চাষের জন্য ৭-৮ মাস পানি থাকে এ রকম ১৫-২০ শতাংশের পুকুর/জলাশয় নির্বাচন করা যায়।
• পুকুরটি বন্যামুক্ত এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে।
পুকুর প্রস্তুতি, পোনা মজুদ,খাদ্য ও সার প্রয়োগ
• পুকুরের পাড় মেরামত জলজ আগাছা পরিষ্কার করার পর শতাংশে ১কেজি হারে চুন প্রয়োগ করতে হবে।
• চুন প্রয়োগের ৩ দিন পর প্রতি শতাংশে ৭-৮ কেজি গোবর প্রয়োগ করতে হবে।
• শতাংশ প্রতি ৩-৪ গ্রাম ওজনের সুস্থ্য-সবল ২০০-২৫০ টি পোনা মজুদ করা যাবে।
• সম্পুরক খাদ্য হিসেবে দেহ ওজনের ৫-১০ ভাগ হারে ২৫-৩০% আমিষ সমৃদ্ধ খাবার প্রতিদিন ২ বার প্রয়োগ করতে হবে।
• প্রাকৃতিক খাবার উৎপাদনের জন্য ১৫ দিন অন্তর ৪ কেজি গোবর সার প্রয়োগ করা যেতে পারে।
মাছ আহরণ ও উৎপাদন
• ৭-৮ মাসের মধ্যে ৩০-৩৫ গ্রাম ওজনের হলে মাছ আহরণ করা যাবে।
• আধা-নিবিড় পদ্ধতিতে একক চাষের মতাংশে ১৪-১৫ কেজি মাছ উৎপাদন করা যেতে পারে
Showing posts with label পাবদা মাছ চাষ. Show all posts
Showing posts with label পাবদা মাছ চাষ. Show all posts
Wednesday, May 4, 2016
Subscribe to:
Posts (Atom)