মাছের সুষ্ঠু প্রজনন এবং সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে দেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মৎস্য শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
রোববার (০৮ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন এবং সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও সামুদ্রিক অর্থনৈতিক জোন এলাকায় সব প্রকার ট্রলারসহ সব প্রজাতির মাছ ও ক্রিস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটলফিসসহ) আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ২০১৫ সালের ১৭ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটের (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এসআরও নং ৯৭-আইন/২০১৫) বিধান অনুযায়ী এ নিষেধাজ্ঞা জারির মাধ্যমে সকল বাণিজ্যিক ট্রলারকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে তথ্য বিবরণীতে।
দেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় কোনো মাছ ধরার ট্রলার এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ, ১৯৮৩ এবং সংশ্লিষ্ট বিধিমালানুযায়ী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
[paypal_donation_button]
Showing posts with label ২০ মে থেকে সমুদ্রে মাছ শিকার নিষিদ্ধ. Show all posts
Showing posts with label ২০ মে থেকে সমুদ্রে মাছ শিকার নিষিদ্ধ. Show all posts
Wednesday, May 11, 2016
Subscribe to:
Comments (Atom)